বিনোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিনোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার

বেগম আপনার মোহরানা

বেগম আপনার মোহরানা


 প্রিয় বোন আমার,,,

তোকে তোর মোহরানা সম্পর্কে জিজ্ঞেস করতে এসেছি। পাত্র পক্ষের কাছে কত টাকা মোহরানা ধার্য করবো তুই বলে দে...


ভাইয়া: তাকে জিজ্ঞেস করবে, সে আমাকে বিয়ের দিনে কত টাকা মোহরানা হইলে সম্পূর্ণ পরিশোধ করতে পারবে, সেটাই আমার জন্য মোহরানা ধার্য করবে।

আমিতো অবাক!


কি বলিস তুই, সে যদি বলে আমি 10 হাজার টাকা?

তখন কি হবে?


ভাইয়া: তুমি আমাকে বিক্রী করছ না। আমি তোমার নিরাপদ আশ্রয় স্থল থেকে আরেকটা নিরাপদ আশ্রয়স্থল যাচ্ছি, আমাকে সেখানে মৃত্যু পর্যন্ত অবস্থান করতে হবে, তুমি কেন ভয় পাচ্ছো। কি ভাবছ আমাকে ডিভোর্স দিলে মাত্র 10 হাজার টাকা দিয়ে কি করব?

ভাইয়া, মেয়েদের বাবার বাড়ির পরেই দ্বিতীয় আশ্রয়স্থল স্বামীর ঘর, সেই আশ্রয়স্থলে যেতে যদি প্রথমেই আমার মনের ভিতরে এ ধরনের মনোভাব ঘটে তবে আমার সেখানে না যাওয়াই উচিত। শুধু তাই নয়, মোহরানা সম্পূর্ণ নিয়ে আমি একজন হালাল স্ত্রীর হিসেবে আমার সুখের সংসার গড়তে চাই। যেখানে আল্লাহর রহমতে সব সময় বর্ষিত হবে।


ভাইয়া তুমি তাকে ভরসা করতে পারছ না বলেই তোমার আপত্তি মনে হচ্ছে। তবে কেন তুমি আমাকে সেখানে বিয়ে দিতে চাচ্ছো। ভাইয়া আমার মোহরানার লক্ষ্য কোটি টাকার দরকার নেই। আমাকে একটি দ্বীনদার, ঈমানদার ,নিষ্ঠাবান এবং সত্যবাদী ছেলের হাতে তুলে দাও, যে কিনা হীরার খনির চেয়ে অনেক দামি।


সত্যি সেই বোনটি আমার 35 হাজার টাকা দেনমোহরে আজ ১৬ বছর পার হয়ে গেল। আর আমার সেই বোনের জামাই 35 লাখ টাকার জমি আমার বোনকে দিয়েছে।


আমি আমার বোন জামাই কে জিজ্ঞেস করেছিলাম,

আপনি কেন এটা করতে গেলেন উত্তর এসে বলেছিল।

ভাইয়া, বিশ্বাস স্থাপন সেই দিন থেকেই হয় যেদিন সত্তিকারের মানুষটাকে চেনা যায়। আমি আপনার বোনকে পেয়ে ধন্য। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া।

আল্লাহ আমাকে এরকম দ্বীনদার একজন জীবনসঙ্গী দেওয়ার জন্য।


বোনদের জন্য পরামর্শ বিয়েতে নগদ মোহরানা নিবেন সেটা পরিমাণে যত কমই হোক।


কপি


সোমবার

 আল্লাহর ইবাদতের দরকার কেন !! ??? - নাস্তিকদের জবাব

আল্লাহর ইবাদতের দরকার কেন !! ??? - নাস্তিকদের জবাব

 আল্লাহর ইবাদতের দরকার কেন !! ??? নাস্তিকদের জবাব
নাস্তিক্য সমাচার

প্রশ্নঃ যেহেতু আল্লাহর ইবাদাত না করলে কোন সমস্যা নাই! ইবাদতের কোন প্রয়োজন ও নাই! তাহলে ইবাদত করার জন্য সৃষ্টি করা কেন?

নাস্তিকদের জবাব by মোঃ নিয়ামত আলী 

জবাবঃ  আমরা যদি আল্লাহর ইবাদত না করি তাহলে তাঁর কোনই সমস্যা নাই । ইবাদতের তাঁর কোন প্রয়োজন নাই ঠিক কিন্তু আমাদের প্রয়োজন আছে । ধরেন, আপনার বস আপনাকে চাকরী দিল এখন আপনি যদি বলেন বস কেন আমাকে চাকরী দিল ? না দিলেও ত পারত ? হ্যাঁ পারত, কিন্তু আপনার বস আপনার মুখাপেক্ষী না কিন্তু আপনি বস এর মুখাপেক্ষী । আমাকে চাকরী না দিলেও পারত ? এইটা অযৌক্তিক প্রশ্ন ।

যেহেতু আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তাই তাঁর গোলামি আমাদের করতেই হবে । এখন আপনি করবেন কি করবেন না সেটা আপনার বেপার । আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তাই করেছেন ।

আল্লাহ বলেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য । (সুরা জারিয়াত ৫৬)

প্রশ্ন আসেঃ তাহলে ইবাদত করার জন্য সৃষ্টি করা কেন?

এর জবাবে আমি বোলবঃ

ধরেন বিল গেটস বলল, আমি অফিস খুল্লাম সবাইকে চাকরী দেওয়ার জন্য (আমরা জানি বিল গেটস এর চাকরির দরকার নাই) । এখন কেউ যদি প্রশ্ন করে বিল গেটস এর দরকার নাই ত অফিস খুলল কেন ? এই প্রশ্ন যেমন বাস্তব বিরোধী এবং অযৌক্তিক একই ভাবে তাহলে ইবাদত করার জন্য সৃষ্টি করা কেন? এই প্রশ্নও অযৌক্তিক ।

ফেরেশতারা যখন আল্লাহ্‌কে বলছিল , হে মালিক আমরা (ফেরেশতারাই) ত যথেষ্ট আপনার গোলামির জন্য। তখন আল্লাহ জবাবে বলেছিলেন , আমি জা জানি তা তোমরা জানো না । এর থেকে প্রমান হয় এমন অনেক রহস্য আছে জা আমরা জানি না ।

আশা করি জবাব পেয়েছেন ।
প্রশ্নঃ যেহেতু আল্লাহর ইবাদাত না করলে কোন সমস্যা নাই! ইবাদতের কোন প্রয়োজন ও নাই! তাহলে ইবাদত করার জন্য সৃষ্টি করা কেন?প্রশ্নঃ যেহেতু আল্লাহর ইবাদাত না করলে কোন সমস্যা নাই! ইবাদতের কোন প্রয়োজন ও নাই! তাহলে ইবাদত করার জন্য সৃষ্টি করা কেন?