#অবহেলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
#অবহেলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার

#অবহেলা #৩য়_পর্ব

#অবহেলা #৩য়_পর্ব

রান্নাঘরে সব কিছু গুচাচ্ছি তখন তাইফ আসল পিছন থেকে ডাক দিল। হঠাৎ শরীরটা বেশ খারাপ লাগছিল৷আজকেও বমি করেছি মাথা ঝিমঝিম করছিল তাইফের ডাক শুনেই আমি মাথা ঘুরে পড়ে যেতে নিলাম মাটিতে তাইফ এসে আমার কোমর শক্ত করে ধরল।আর শুনতে পাচ্ছি তাইফের কন্ঠ
-নুর কি হয়েছে আপনার??নুর,,৷,, নুর
যখন চোখ খুলি আমি নিজেকে বিছানাতে পেলাম সাথে আমার পরিচিত ডাক্তার হাফসা। হাফসা আমার চেকআপ করছে। সবদিকে চোখ ঘুরিয়ে ঘরে সবাই উপস্থিত৷। তাইফ ডাক্তারকে জিজ্ঞেস করছে,,
-কি হয়েছে ওনার??
হাফসা আমার সম্পর্কে সব কিছুই জানে।তাই হাফসা তাইফকে আমার ফুল চেকআপ করবে সেটা বলে ঘর থেকে বের করে দেয়।
হাফসা সবাই ঘর থেকে যাওয়ার পর বলল
-শুন নুর এখন তোকে আমি যা বলব তোর শুনতে অপ্রীতিকর লাগতে পারে। আমি তোর ব্যপারে সব জানে তাই কথাটা তোকে আগে জানাতে চাই। 
-কি হয়েছে আমার???আমি কি বেশিদিন বাচব না যদি এটা বলিস তাহলে বেশি শান্তি পাব।।
-চুপ থাক। এগুলো মুখে আনবি না। তুই এখন একা না।

-মানে!কি বলতে চাচ্ছিস??-কিভাবে বলি তুই মা হতে যাচ্ছিস।একটা মেয়ের জন্য এটা অনেক বড় খুশির সংবাদ কিন্তু তোর এখন যা অবস্থা কাল বিয়ে হল আজ প্রেগন্যান্ট।আমি বলি কি,,, তুই এবোরশন করে ফেল। নতুন সংসারআমি যেন হাফসার কথাশুনে তাল গাছ থেকে পড়লাম। ২মিনিটের জন্য বোবা হয়ে গিয়েছিলাম কি বলব! খুশিতে উল্লাস করব নাকি কান্না করব!কারন এটা তাইফের সন্তান না আলিফের সন্তান। আমি শুধু আমার পেটে হাত দিয়ে বসে আছি।হাফসা এদিকে বার বার এবোরশনের কথা বলছে। আমি কিছুক্ষন ওর কথার কোন উত্তর দিলাম না। এক পর্যায়ে হাফসা বলল-তাইফকে কিছু জানানো লাগবে না। তুই কাল আমার ক্লিনিকে আয় আমরা চুপিচুপি কাজটা করে দিব।নতুন সংসারটা সুন্দরভাবে কর। কাউকে বাধা হতে দিস না।

হঠাৎ আমার মধ্যে মনে হচ্ছিল হাফসার কথা শুনে বার বার বলছে -'মা,আমাকে মেরে ফেলবে?আমি কি পৃথিবী দেখব না?'
তখনি আমি হাফসাকে বললাম
-নাহ।আমি ওকে কখনো মারব না। ও কি জানে?
-বোকামি করিস না।দুনিয়া কি বলবে প্রথম স্বামীর সন্তান পেটে নিয়ে দ্বিতীয় ঘরে এসেছিস?তোর বাচ্চার জন্য পর্যন্ত জীবনে এই অপবাদ নিয়ে বেচে থাকা কষ্টকর হবে।
আমি কিছুক্ষন নীরবতা ধারন করলাম। হাফসার কথাগুলো চরম বাস্তবতার কথা।একে তো সমাজে গায়ের রংয়ের জন্য আমার বঞ্চনার শেষ নেই তার উপর,,,,, 
-আচ্ছা, নুর তোর কিছু সময় দরকার। তুই নে বেশি দেরি করিস না কালকের পরদিন আমি ফোন দিব। উত্তরটা জেনো 'হ্যা' হয়।।
আমি ঘাড় নেড়ে সম্মতি জানালাম।
হাফসা সবাইকে ব্লাড প্রেসার লো বলে চলে গেল।
আমি বিছানায় শুয়ে আছি।পেটের উপর হাত দিয়ে আদর করছি। জেনো ও বলছে --মা তোমার কোলে উঠব।কি আলাদা একটা অনুভতি। কিন্তু যত যাই হোক আলিফকে জানাতে হবে। হ্যা, জানাতেই হবে এটা ওর বাচ্চা।
তখনি ঘরে তাইফ, তনু আর তন্নি আসল।আমি তাইফকে দেখে উঠে বসে ঘোমটা নেওয়ার চেষ্টা করলাম। তন্নি এসে আমাকে জড়িয়ে ধরল।তনু আমার বিছানা থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। বুঝে দেখাই যায় আমার প্রতি একটু হলেও মায়া হয়েছে। কিন্তু বলতে পারছে না সমাজ ওর মনে সৎ মা নামক এক জীবের ভয় ওর মনে ঢুকিয়ে দিয়েছে।।
কিছুক্ষন চুপ থাকার পর তাইফ জিজ্ঞেস করল 
-কেমন আছেন?
-ভালো।
-এখন কি সুস্থবোধ করছেন?? 
-হুম
-কিছু কি খাবেন?
-না
-ঘোমটা দিয়েছেন কেন?এমনিতেই অসুস্থ। আমার সামনে কি আপনার পর্দা করা মানায়।
-আয়াদের তো পর্দা করতে হয়.
আমার কথা শোনার পর তাইফ তন্নি আর তনু কে ঘর থেকে যেতে বলল। ভালোই বুঝেছি কোন কটু কথা শোনাবে। কিন্তু আমি ঘোমটা তাইফের দিকে যাতে নজর না যায় তার জন্য দিয়েছি। কেমন একটা জানি অপরাধবোধ কাজ করছিল।
তনু আর তন্নি ঘর থেকে যেতেই তাইফ বলল
-আপনি এত কথা শোনান কেন?
-কি শোনালাম?
-আমি কি আপনাকে আয়া বলেছি কখনো?নিজেই যা ভাবেন তাই করেন নাকি!নিজের ভাবনাকে মাঝেমধ্যে প্রাধান্য দিতে হয় কিন্তু ভুল ভাবনাকে নয়।
-আমি কোন ভুল ভাবনাকে প্রাধন্য দিচ্ছি না। আপনি আমাকে কাল বলেছেন স্ত্রীর অধিকার দিতে রাজি নন। বাচ্চাদের দায়িত্ব নেওয়ার জন্য আমাকে এনেছেন। তাহলে স্ত্রীর মর্যাদাটুকু না দিতে পারলে আপনি তো আমার বেটার হাফ বা অর্ধেক নন। তাহলে আপনার সামনে পর্দা করতেই পারি।
-আপনি খুব জেদি তো। এত জেদ কিসের!
-কেন ছেলেরাই জেদ করতে পারে?!আর আমি মেয়ে উপর দিয়ে কালো দেখে তা পারব না 
-আপনার সাথে তর্ক করতে পারব না। কিছু খাবার আনছি খেয়ে নিবেন। 
-না খাব না।
-শুনুন আপনি দুর্বল। সব জায়গায় রাগ, জেদ ভালো না। নিজেকে কষ্ট দিয়ে তো কখনোই। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন। আর তার সৃষ্টি করা শরীর আপ্নি অবমাননা করার কে?
তাইফ এই বলে ঘর থেকে বের হয়ে গেল।
কিন্তু তাইফের এই কথায় যেন আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। ঠিক ই তো এই বাচ্চাটা তো আল্লাহর দান। আমি ওকে মারার কে?
একটু পর তাইফ স্যুপ নিয়ে আসল আমার জন্য। স্যুপ আমাকে দিয়ে ও ঘর থেকে বের হয়ে গেল।
আমি স্যুপ টা পাশে রেখেই আমার ফোনটা হাতে নিলাম। আলিফকে জানানো দরকার। শুধু জানিয়ে ফোন কেটে দিব।
আলিফ আমার নাম্বার ধরবে না জানি কিন্তু আমার ফোনে নতুন সিম ঢুকিয়েছি। যখন আমার ডিভোর্স হয় আর তাইফের সাথে বিয়ে ঠিক হয় তখন সকল আত্মীয়ের মায়া উত্তলিয়ে উঠেছিল ঘন্টায় ঘন্টায় ফোন আসত তাই চেঞ্জ করেছি। আলিফের নাম্বারটা আমার মুখস্থ।। তাই নাম্বার বসিয়ে ফোন দিলাম
আলিফ অপরিচিত নাম্বার পেয়ে সাথে সাথে ধরল। অথচ আগে আমি ফোন দিয়ে মরে গেলেও ধরত না। আলিফ ওপাশ থেকে বলল
-হ্যালো
-হ্যালো আলিফ 
-জ্বি আপনি কে?
তখনি তাইফ ঘরে ফলের প্লেট নিয়ে ঢুকল। আমি ওকে দেখে সাথে সাথে ফোন কেটে দিলাম। কেমন জানি একটা ভয় কাজ করছিল। কিন্তু এটা কিসের ভয় ছিল! তাইফ আমার হাতে ফল দিয়ে বলল
- স্যুপ খেয়ে খেয়ে নিয়েন
- ও মা হাত কাটল কি করে?
-না মানে ছুড়িতে ধার ছিল তাই ফল কাটতে গিয়ে কেটে গেল
-আপনি ফল কেটে নিয়ে এসেছেন? তাও আমার জন্য?
-হ্যা,শুনুন আমি অমানুষ নই।
তাইফের প্রতি আজ সম্মান বেড়ে গিয়েছিল তখনি সিদ্ধান্ত নিলাম ওকে সব জানাব এরপর এটা ওর ভাবনা ও আমার সাথে থাকবে কি না। কিন্তু আমি আমার বাচ্চাকে ছাড়ব না। তখনি ফোনে আলিফের ফোন আসল। ফোনের স্কিনে আলিফের নাম দেখে তাইফ সেটা দেখল। আমার দিকে তাকিয়েছিল
চলবে,,,,
আদিলা সুলতানা
আগের পর্ব 

tag 

kolorober gojol badruzzaman kalarab kalarab tv holy tune gojol kalarab newainuddin al azad islamic bangla islamic salam kalarab kalarab shilpi gosthi new song 2017 kalarab allah allahmuhib khan 2018 allah boloabu rayhan 2018 holy tune record sabu rayhan islamic song kala movie ami dekhini tomay iqbal hj bangla islamic song 2017iqbal hossain jibon

 |  

kalarab new song 2018, kalarab new song, kalarab song, bangla islamic song, holy tune, kalarab shilpigosthi, kalarab tv, kalarab shilpi, kalarab new gojol, kalarab islamic song, kalarab live, kalarab shilpi gosthi new song, kalarab new islamic song, kalarab best song, kalarab bangla gojol, kalarab best gojol, kalarab bangla, kalarab bodruzzaman, kalarab by abu rayhan, kalarab new 2018, ???? ????????????, kalarab new song 2018 download, 2018 islamic song, waz
kalarab new 2018
www kalarab com 2018
kalarab gojol
hasbi rabbi kalarab mp3 download
holy tune kalarab
kalarab shilpi gosthi
kalarab shilpi gojol
bangla islamic song by kalarab,kalarab new 2018
gojol new,gojol islamic bangla 2018,gojol 2018,gojol bangla,gojol audio,gojol bangla 2018,gojol by kolorob,bangla gojol,bangla gojol mp3,bangla gojol ma,bangla gojol new,bangla gojol allah allah,bangla gojol video,bangla gojol 2018 new,bangla gojol hasbi rabbi jallallah,bangla gojol bangla gojol,bangla gojol audio,bangla gojol bariwala naire bari,bangla gojol baba,bangla gojol bariwala,bangla gojol child
"Deener seba" "DeenerSeba" "???" "???? ???" "Kalarab" "Gojol" "Islamic song bangla" "bangla waz" "bangla gojol" "bangla islamic gojal" "islamic gojol bangla" "islamic song" "bangla islamic song" "bangla islamic song 2019" "islamic song bangla 2019" ???? "saidi waz" "Islamic song" "???? ????????????" "bangla waz 2019" "new gojol" "islamic song"

new bangla gojol 2018,gojol new,gojol islamic bangla 2018,gojol 2018,gojol bangla,gojol audio,gojol bangla 2018,gojol by kolorob,bangla gojol,bangla gojol mp3,bangla gojol ma,bangla gojol new,bangla gojol allah allah,bangla gojol video,bangla gojol 2018 new,bangla gojol hasbi rabbi jallallah,bangla gojol bangla gojol,bangla gojol audio,bangla gojol bariwala naire bari,bangla gojol baba,bangla gojol bariwala,bangla gojol child

#২য়_পর্ব

#২য়_পর্ব

#২য়_পর্ব

-ভারী ঝগড়াটে তো আপনি আপ্নাকে যে রুম থেকে বের করে দিচ্ছি না এটাই অনেক।-দেন সমস্যা নেই আয়া তো আমি।-হয়েছে! আপনি খাটে ঘুমান আমি নিচে শুচ্ছি।আরেকটা সম্পর্ক জানি না কেমন হবে তাইফের দিকে তাকিয়েছিলাম।তাইফ রুমের বাতি অফ করে দিয়েছে। আর আমিও শুয়ে পড়লাম। তখনি কেন জানি মনে হল কোন বাচ্চা কান্না করছে।আমি ঘুম থেকে উঠে গুটি গুটি পায়ে ওদের ঘরে গেলাম। যেয়ে দেখি তন্নি ঘুমাচ্ছে আর তনু ফোন নিয়ে গুতাগুতি করছে আর কান্না করছে আর বলছে,'আম্মু তুমি কোথায়?আজকে বাবা আমাদের বকেছে ওই কালো সৎ মায়ের জন্য।'

তখনি মনে হল হয়ত ওদের মাকে ফোন দিচ্ছে কিন্তু ধরছে না। আজিব! কোন মা তার বাচ্চারা ফোন দিলে কিভাবে না ধরে আছে?হয়ত আলিফের সাথে সুখেই আছে। যেটা আমি কখনো ছিলাম না। আমি নিজের অজান্তেই ওই বাচ্চা মেয়েটার কান্নায় কান্না করছিলাম। একেই মনে হয় বলে নাড়ীর টান। ওর সামনে যেয়ে যে ওকে আদর করব সেই সাহসটুকু পর্যন্ত ছিল না। একে তো সৎ মায়েরা খারাপ হয় তাদের ধারনা উপর দিয়ে আমি কালো দেখে আমাকে মনে হয় রাক্ষসই ভাবছে!তাই আমি আবার ঘরে চলে আসলাম। কিন্তু মেয়েটার কান্না দেখে খুব কষ্ট হচ্ছিল।তাই ঘরে এসেই লাইট ধরিয়ে দিলাম। এতে তাইফ বিরক্তবোধ করে ঘুম থেকে উঠে পড়ল।
-কি হয়েছে?লাইট ধরিয়েছেন কেন??নিজের ঘুম না আসলে কি অন্যকেও ঘুমাতে দিবেন না??
-না মানে~ বলতে চাচ্ছিলাম
-এই এক সমস্যা এখন যত ঢং দেখাচ্ছেন
--শুনুন ঢং টা আপনি দেখাচ্ছেন। নিজের মেয়ে কান্না করছে আর আপনি মরা চিকার মত পড়ে ঘুমাচ্ছেন?
-আপনি আমাকে চিকা বললেন কেন?আর কে কান্না করছে? কেন??
-বাচ্চা মেয়ে মাকে না পাওয়ার কষ্টে হয়ত প্রতি রাতেই কান্না করে। আর আপনি বাবা হয়ে তা জানেন না?
-আমি কি করব?? আপনাকে তো এর জন্য এনেছি।নাহলে কি আমি আপনাকে,,,,
-হয়েছে বুঝেছি কালো পেত্নিকে কি আর বিয়ে করতেন এটাই বলবেন বুঝেছি। ওদের সাথে আপনার রক্তের সম্পর্ক মা নেই বাবা হয়ে যদি একটু সান্ত্বনা না দেন তাহলে আল্লাহ না করুক যত বড় হবে তত আপনার প্রতি ঘৃনা করবে। আমি তো আয়া ওদের আদর করতে পারি কিন্তু ভালোবাসা স্নেহ যেটা বাবা দিবে সেটা তো আমি দিতে পারব না।আর এত রাত্রে ওদের সামনে গেলে রাক্ষস ভাববে রাতটা কালো সাথে আমিও।আমাকে দেখে অজ্ঞান না হয়ে যায়!
তাইফ আমার কথা শুনে হো হো করে হাসছে।
- বেশ ভালো কথা বলতে পারেন।আচ্ছা আমি যাচ্ছি। 
-যাওয়ার সময় যদি ওদের প্রিয় কোন খাবার ঘরে থাকে নেই যান৷ খুশি হবে।
-কাল আইস্ক্রিম এনেছিলাম সেটা নিব?
-নিবেন। আমি বলার কে?
-আচ্ছা আপনি এমন কেন??
-মানে?? 
-পরে বলছি ওদের কাছে থেকে এসে।
আমিও তাইফের পিছন পিছন গেলাম। দরজার বেশ আড়ালে দাড়ালাম।বাবা-মেয়ের খুনসুটি দেখছিলাম। কি চমৎকার দৃশ্য!
হঠাৎ দেখলাম তনু তার বাবাকে বললো 
-বাবা ওই কালো সৎ মা চাই না। তুমি ওকে বাসা থেকে চলে যেতে বল।
-এটা বলতে হয় না, তনু।আল্লাহ রাগ হবে। ও খুব স্পেশাল তাই তোমাদের জন্য আল্লাহ পাঠিয়েছে।
-মানে কি বলছ বাবা??
-তুমি তো কোরআন পড় ওইখানে সব লেখা কোন কালিতে?
-কালো।
-কোরআনের কালি তো সবসময় কালো হয় তাই কালো স্পেশাল। আর তুমি যে কান্না কর তাই আল্লাহ এই স্পেশাল মানুষটা তোমাদের জন্য পাঠিয়েছে । অসম্মান করতে হয় না আল্লাহ রাগ হয়।
আমি তাইফের কথা শুনে কান্না করতে করতে ঘরে আসলাম।কেমন জানি এক আনন্দ হচ্ছিল। খুব ভালো লাগছিল কিন্তু কেন তা জানি না। এরপর তাইফ ঘরে আসল 
বলল
-নামাজ পড়েন নাকি?
-জ্বি।
-আচ্ছা ঘুমান। 
আমি আর কথা না বাড়িয়ে শুয়ে পড়লাম। সকালে আমার হাতে একটা খুব বড় চিমটির ব্যথা অনুভব করলাম। আমি লাফ দিয়ে উঠে বসলাম চোখ মিলে দেখলাম তাইফ
-কি ব্যপার এটা কোন ধরনের অসভ্যতা??!
-আপনাকে এতক্ষন ধরে ডাকছি নুর,,,নুর বলে আপনি উঠছিলেন না। আর ফজরের নামাজের ওয়াক্ত যাচ্ছিল।
আমি তাইফের দিকে অপলকভাবে তাকিয়ে আছি।দৃষ্টি পড়ছে না সকালের আলোতে ওকে সেই হ্যান্ডসাম লাগছে মাথায় টুপি।কিন্তু নুর এটা যে আমার নাম আমি আলিফের বাসায় বসে ভুলেই গিয়েছিলাম। আলিফ আমাকে এই মেয়ে,,, এই মেয়ে বলে সম্বোধন করত। বাকিরাও তাই। শুধু আলিফের বাবা আমাকে একটু সম্মান করত কিন্তু নুর বলে না বউ বলে ডাকত।
-ওহ আচ্ছা ধন্যবাদ নতুন জায়গাতো তাই ঘুম থেকে উঠতে পারছিলাম না। আর নুর বলে ডাকায় সাড়া দিতাম সেই ওই বিয়ের আগে। এখন তো নামটাই ভুলে গিয়েছি।
তাইফ আমার কথা শুনে রুম থেকে বের হয়ে গেল। আমি নামাজ শেষ করে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে যেতে নিলাম।তাইফের নিজস্ব ফ্লাট এটা। বেশ। তাইফ, তাইফের মেয়েরা,তাইফের মা,আর তার বোন থাকে।
রান্নাঘরে যাওয়ার সময় তাইফের সাথে সেই ধাক্কা একটা।তাইফ আমার দিকে না তাকিয়ে বকতে শুরু করল
-চোখে দেখেন না?যতসব।
-দুঃখিত।
তাইফ আমার দিকে তাকিয়ে চোখ বড় করে বলছে
-আরে এত বড় ঘোমটা কেন?বাসায় তো কোন পরপুরুষ নেই।আমাকে কি পরপুরুষ ভাবেন নাকি??
-না গত দুইবছরের অভ্যাস।
এটা বলেই আমি রান্নাঘরে চলে আসলাম।আসলে আমার খুব গরম লাগত ছোটবেলা হতেই।বাসায় তাই বাবা এসি লাগিয়েছিল।আলিফের বাসায় এসি নেই। কিন্তু আলিফ আর আলিফের মা বলত আমার চেহারা দেখলে নাকি দিন ভালো যায় না।তাই লং হাতার জামা মাথায় ঘোমটা পড়ে থাকতাম তাও যদি আলিফ খুশি হত। গরমে ছটফট করতাম তাও মুখ দিয়ে কিছু বলতাম না।
এইসব ভাবতেই রান্নাঘরে দেখি তাইফের মা এসেছে। তাকে দেখে
-আসসালামু আলাইকুম।আম্মা।
-ওয়ালুকুম আসসালাম।তুমি কি নতুন কাজের মেয়েটা??
তাইফের মায়ের কথাশুনেই বুঝলাম উনি আমাকে পছন্দ করে না।আর আমি তো আয়াই। তাই কিছুই উত্তর দিলাম না যে যা ভাবার ভাবুক।
কিছুক্ষণ পর বলল
-তুমি নুর না??.
-জ্বি।
-এত বড় ঘোমটা দেওয়ার কি হইছে?বাসায় তো তোমার স্বামীই ছেলে। আর তুমি এত রুপবান ও না যে তাইফের নজর লাগবে তোমার। যাই হোক বাসার সবার জন্য রুটি আর আলুভাজি বানাও।আজকে কাজের মেয়েটাও আসে নাই ভাগ্যিস তুমি আছ।
-জ্বি বানাচ্ছি।।
রান্নাঘরে রুটি বানাচ্ছি তখন তন্নি আর তনু আসল। তনু এসে আমার দিকে তাকিয়ে বলছে
-ঘোমটা দিয়েছ কেন??
-এম্নেই।
-সরি কাল তোমাকে বকা দিয়েছি।বাবা বলল তুমি নাকি স্পেশাল আল্লাহ পাঠিয়েছে। কিন্তু তোমাকে মামনি বলে ডাকতে পারব না। কি বলে ডাকব??..
এদিকে তন্নি বাটি থেকে কাচা রুটি নিয়ে খাচ্ছে। ও বলল
-তুমি তো বউ কি বলে ডাকব আম্মু।
আমি তন্নির কথা শুনে হাসছি ডাকছে মা তাও জিজ্ঞেস করছে কি বলে ডাকবে!
-আচ্ছা আমি তো কালো তোমরা আমাকে মামনি না বলে কালোমনি বলে ডাকো কেমন?
-আচ্ছা।।
টেবিলে সবার খাবার সাজিয়ে ডাক দিলাম। সবাই বসে রুটি আর ভাজি খাচ্ছে।আমি তন্নিকে খাওয়াচ্ছি।তনু আমার দিকে তাকিয়ে বলল
-কালো মনি একটা রুটি দাও।।
তাইফ শুনে বলল
-এটা কেমন কথা?তনু
-উনিই তো বলেছেন।
-হ্যা, আমিই বলেছে।
-ভালা নামই তো দিয়েছে ওরা তাইফ।
-মা,,, কি যে বল?
-খাবার সময় কথা বলতে নেই আপনারা খান।
সবাই খেয়েদেয়ে উঠে গেল। আমার নজর তাইফের বোন রিনুর দিকে পড়ল। মাশাল্লাহ ওকে মোটা না আমার মতে স্বাস্থবান বলব।আর ও খাবার টেবিলে যেভাবে ফোনের দিকে তাকিয়েছিল তার মানে প্রেম করছে। সবাইকেই আমি একটু বুঝতে শুরু করেছি।
রান্নাঘরে সব কিছু গুচাচ্ছি তখন তাইফ আসল পিছন থেকে ডাক দিল। হঠাৎ শরীরটা বেশ খারাপ লাগছিল৷আজকেও বমি করেছি মাথা ঝিমঝিম করছিল তাইফের ডাক শুনেই আমি মাথা ঘুরে পড়ে যেতে নিলাম মাটিতে তাইফ এসে আমার কোমর শক্ত করে ধরল।আর শুনতে পাচ্ছি তাইফের কন্ঠ
-নুর কি হয়েছে আপনার??নুর,,৷,, নুর
চলবে*****
আদিলা সুলতানা

tag 

kolorober gojol badruzzaman kalarab kalarab tv holy tune gojol kalarab newainuddin al azad islamic bangla islamic salam kalarab kalarab shilpi gosthi new song 2017 kalarab allah allahmuhib khan 2018 allah boloabu rayhan 2018 holy tune record sabu rayhan islamic song kala movie ami dekhini tomay iqbal hj bangla islamic song 2017iqbal hossain jibon
 |  
kalarab new song 2018, kalarab new song, kalarab song, bangla islamic song, holy tune, kalarab shilpigosthi, kalarab tv, kalarab shilpi, kalarab new gojol, kalarab islamic song, kalarab live, kalarab shilpi gosthi new song, kalarab new islamic song, kalarab best song, kalarab bangla gojol, kalarab best gojol, kalarab bangla, kalarab bodruzzaman, kalarab by abu rayhan, kalarab new 2018, ???? ????????????, kalarab new song 2018 download, 2018 islamic song, waz
kalarab new 2018
www kalarab com 2018
kalarab gojol
hasbi rabbi kalarab mp3 download
holy tune kalarab
kalarab shilpi gosthi
kalarab shilpi gojol
bangla islamic song by kalarab,kalarab new 2018
gojol new,gojol islamic bangla 2018,gojol 2018,gojol bangla,gojol audio,gojol bangla 2018,gojol by kolorob,bangla gojol,bangla gojol mp3,bangla gojol ma,bangla gojol new,bangla gojol allah allah,bangla gojol video,bangla gojol 2018 new,bangla gojol hasbi rabbi jallallah,bangla gojol bangla gojol,bangla gojol audio,bangla gojol bariwala naire bari,bangla gojol baba,bangla gojol bariwala,bangla gojol child
"Deener seba" "DeenerSeba" "???" "???? ???" "Kalarab" "Gojol" "Islamic song bangla" "bangla waz" "bangla gojol" "bangla islamic gojal" "islamic gojol bangla" "islamic song" "bangla islamic song" "bangla islamic song 2019" "islamic song bangla 2019" ???? "saidi waz" "Islamic song" "???? ????????????" "bangla waz 2019" "new gojol" "islamic song"

new bangla gojol 2018,gojol new,gojol islamic bangla 2018,gojol 2018,gojol bangla,gojol audio,gojol bangla 2018,gojol by kolorob,bangla gojol,bangla gojol mp3,bangla gojol ma,bangla gojol new,bangla gojol allah allah,bangla gojol video,bangla gojol 2018 new,bangla gojol hasbi rabbi jallallah,bangla gojol bangla gojol,bangla gojol audio,bangla gojol bariwala naire bari,bangla gojol baba,bangla gojol bariwala,bangla gojol child

ইসলামিক গল্প (অবহেলা)  #১ম_পর্ব

ইসলামিক গল্প (অবহেলা) #১ম_পর্ব

#অবহেলা#১ম_পর্ব

হালকা লাল রঙের শাড়ি পড়ে বসে আছি বাসরঘরে। বাসরঘর বলাও চলে না এটা কোন ফুল, কোন ঘ্রান নেই। সাদামাটা রুমে আমি কনের বেশ ধরে একহাত লম্বা একটা ঘোমটা দিয়ে বসে আছি নিজের নতুন স্বামীর অপেক্ষায়। 
আমার নতুন স্বামী যিনি উনি হচ্ছেন উকিল।উনিই আমার আর আলিফের মানে আমার প্রাক্তন স্বামীর সাথে ডিভোর্স করিয়েছিল।ভাগ্যের কি পরিহাস!তার সাথেই বিয়েটা হল।

আলিফ মানে আমার প্রাক্তন স্বামীর সাথে আমার বিয়ে পারিবারিকভাবে হয়েছিল।আলিফের বাবা আমার বাবার ছোটবেলার বন্ধু। তারা নাকি আগেই ঠিক করে রেখেছিল যদি একজনের মেয়ে হয় আর অন্যজনের ছেলে তাহলে দুইজনের বিয়ে দিয়ে পরম আত্মীয় হবে। আলিফ আমাকে বিয়ের আগে দেখে নেই শুধু আমার নামটা শুনেছিল নুর।আলিফ বিদেশ থেকে পড়াশুনা করে ডাক্তার হয়ে দেশে ফিরেই পরিবারের জোড়াজুড়িতে আমাকে বিয়ে করেছে। আমিও মনের এক কোনে আলিফের ছবি দেখে ওর প্রেমে পড়ে গিয়েছিলাম। আলিফের ছবিটি বইয়ের ফাকে লুকিয়ে রেখে রাত্রে দেখতাম আর হাসতাম।বাংলা ছায়াছবি,হিন্দি সিরিয়ালের মত আমার সংসার হবে তাই ভাবতে থাকতাম।স্বামী আদর করবে, দূরে গেলে রাগ হবে, কাছে থাকলে খুনসুটি হবে আরো কত কি!নাটক আর ছবি দেখতে দেখতে এমন হয়ে গিয়েছিলাম যে বাস্তবতার সাথে নিজেকে খাপ খাওয়ানোর কথা ভুলেই গিয়েছিলাম । বিয়ের প্রথম রাত্রে যখন আলিফ আমার ঘোমটা উঠাল। তখনি এক চিৎকার করে বাসার সবাইকে আলিফ জড়ো করে ফেলেছিল।কারন আমি কালো ছিলাম। হ্যা,কালো। এই দুনিয়ার না আমি অন্য গ্রহ থেকে এসেছি আলিফের কথাশুনে সেটাই মনে হচ্ছিল। একটা এলিয়েনের সাথে তার বিয়ে হয়েছে। আলিফের ডাকে যখন সবাই আমার ঘরে আসল তখন আমি আবার ঘোমটায় নিজেকে আড়াল করলাম। আর আলিফের কথা শুনতে পেলাম ও বলছিল

-বাবা,এটা কি করলে!আমার সাথে এই কালো মেয়েটার বিয়ে দিলে। আমি কি ভালো কিছু ডিসার্ভ করতাম না??
-এটা আবার কেমন কথা?নুর অনেক লক্ষী মেয়ে তুই শিক্ষিত হয়েও এই কথা বলছিস!ছিঃ ছিঃ
-বাবা আমি নুর নাম শুনে বুঝেছিলাম সুন্দরী মেয়ে হবে। কিন্তু এটা কি! আমার সাথে কি ওকে মানায়।
-ও তো ঠিকই বলেছে। আগেই বলেছিলাম আলিফ এই কালীটারে মাইন্না নিব না।
-চুপ থাক আলিফের মা।এটা কেমন কথা? 
আমি আলিফের কথা শুনে ঘোমটার আড়ালে কাদছিলাম সেটা কেউ লক্ষ পর্যন্ত করল না। বাড়ির সবাই আলিফের কথায় সম্মতি দিচ্ছিল শুধু আলিফের বাবা বাদে। একটা মুহুর্ততে সিরিয়াল, ফিল্ম সবকিছু মাথা থেকে চলে গেল। চরম বাস্তবতায় ফিরে এসেছিলাম তখন। আমার কান্না কেউ দেখছিল না। এক পর্যায়ে আলিফ ঘর থেকে বের হয়ে চলে গেল। আলিফের বাবা আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। উনি আমাকে মেয়ের মত ই ভালোবাসত কিন্তু স্বামীর ভালোবাসা না পেলে সব তুচ্ছ।তেমন ই চলছিল। দিনের আলোয় যতই আমাকে অপমান করত রাতের অন্ধকারে আমাকে ততটাই ভালোবাসত। এই হল পুরুষসমাজ।বিয়ের একমাস পর যখন আলিফকে বললাম আমি মা হতে যাচ্ছি সে সাফ জানিয়ে দিল এই কালো বাচ্চার বাবা সে হতে পারবে না মেরে ফেলতে।
যখন বাচ্চাটা রাখব বলে আমি জেদ করলাম আলিফ আমাকে এক চড় দিল আর আমি ছিটকে কাচের টেবিলের উপর পড়ে যাই সাথে আমার অনাগত বাচ্চাও হারাই।সেদিনই সিদ্ধান্ত নিলাম আর ওর সাথে সংসার করব না।যেই সিদ্ধান্ত সেই কাজ তিন মাসে ডিভোর্স আর তখন জানতে পারলাম যেই উকিল আমার কেস নিয়েছে তার বউ আলিফের প্রেমিকা তাদের ও ডিভোর্স হয়েছে। আমার সাথে ডিভোর্স হওয়ার সাথে সাথে সেই মেয়ের সাথে আলিফ বিয়ে করে।
আমার এই নতুন স্বামীর ঘরে সেই মেয়ে দুই মেয়ে রেখে গেছে ।আমি ভাবি,, এটা কেমন নারী?সন্তানের হাত ছেড়ে দিয়ে চলে গেল!
কিন্তু নিজের সন্তান হারিয়ে মা হতে পেরেছিলাম একটা খুশি কাজ করছিল।
একজন পঞ্চম শ্রেনিতে পড়ে আর একজন দ্বিতীয় শ্রেনিতে পড়ে তন্নি ও তনু। আমি ঘরে আসতেই তাদের প্রশ্ন তার বাবার কাছে ছিল এই কালো মেয়েটি কে?
তার বাবা মানে তাইফ চুপ করে ছিল। কি বলবে আলিফকে শায়েস্তা করতে আমাকে বিয়ে করেছে তাইফ । কিন্তু তাইফ আমার আলিফের সম্পর্ক কেমন তা জানত না।বুঝেছে আমাকে বিয়ে করলে আলিফ আফসোস করবে।। বেচারা! আমার সাথে ফেসে গেল।
এইসব ভাবতে ভাবতে হঠাৎ দরজার সামনে কারো পায়ের শব্দ শুনলাম।বুঝতে বাকি রইল না তাইফ।তাইফ ঘরে ঢুকেই দরজার খিল দিল।
মনে ভাবছিলাম আলিফের শাস্তি আমাকে দিবে নাকি?
তখনি তাইফ বলল,
-শুনুন একটা কথা বলতে চাই
আমি তখন খিলখিল হাসতে শুরু করলাম
-হাসছেন কেন?
-আমি আপনাকে স্বামির অধিকার দিতে পারব না এটাই বলবেন তো?
-তুমি কিভাবে বুঝলে!
-কালো মেয়েদের কেউ সেই অধিকার দিতে চায় না। আমার সেটা দরকার নেই। এক স্বামীর থেকে সব ট্রেনিং পেয়েছি অন্য স্বামীর ঘর কিভাবে করতে হবে তার।আমার দরকার নেই স্বামীর অধিকার।
-যাক বুঝলে ভালো।
তখনি দরজার ওপার থেকে ডাক আসছে।
-বাবা,,,,বাবা
তাইফ দরজা খুলতেই মেয়েগুলো ছুটে আমার কাছে এসে বসল।
তন্নি ছোট ও আমার কোলে বসল।তনু জিজ্ঞেস করল
-তুমি কে??
আমি চুপ রইলাম। তাইফ তখন উত্তর দিল
-ও তোমাদের মামুনি।
তনু তখন খলখলিয়ে হাসতে লাগল। মেয়েটার হাসি বেশ সুন্দর।
-না ও আমাদের মা না। ও কত কালো। আর আমি,তুমি বোন কত ফর্সা।
তন্নি গলা জড়িয়ে আম্মু ডাক দিল।মনে খুশির বন্যা বয়ে যাচ্ছিল তন্নির ডাক শুনে।
তনুর কথা শুনে তাইফ তন্নিকে এক ধমক
-তোমাদের মা তোমাদের ছেড়ে চলে গেছে। আর ও কালো এটা বলবে না, তনু। আল্লাহ সবাইকে সুন্দরভাবে বানিয়েছে।
তাইফের কথা শুনে চোখ ছলছল করছিল মনের কোনে একটা কিছু হচ্ছিল যেন সম্মান পেয়েছিলাম যেটা আলিফ দেয় নেই কখনো।
তনু তাইফের কথা শুনে তন্নির হাত আমার গলা থেকে টেনে নিয়ে গেল ওর সাথে যেতে যেতে বলল
-বাবা তুমি পচা।সৎ মা এসেই আমাদের বকা খাওয়াল।
তনুর কথা শুনে বুকে কষ্ট অনুভব হচ্ছিল। আমি আসতে না আসতেই ওদের বাবার সাথে ঝগড়া হল।
তাইফ তখন বলল
-কিছু মনে করবেন না। তনু একটু বেশি রাগ করলেও মনটা নরম। আর আপনার স্বামীর জন্য আমার জীবন বরবাদ হয়ে গেল।
-হুম সব দোষ আমার তাদের প্রেমটাও আমি করিয়েছি ঠিক না?
-হয়েছে ঘুমান।আমার মেয়েদের জন্য আপনাকে এনেছি। শুনেছি বাচ্চাদের দেখাশুনা করেন.
-তার মানে আয়া লাগত। বিয়ে না করে বললেই পারতেন আয়া হয়েই আসতাম।
-ভারী ঝগড়াটে তো আপনি আপ্নাকে যে রুম থেকে বের করে দিচ্ছি না এটাই অনেক।
-দেন সমস্যা নেই আয়া তো আমি।
-হয়েছে! আপনি খাটে ঘুমান আমি নিচে শুচ্ছি।
আরেকটা সম্পর্ক জানি
#অবহেলা